কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে নুর নাহার পান্না নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পিঠ থেকে গাঁথা অবস্থায় একটি ছুরি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে চরপার্বতী ২ নম্বর ওয়ার্ডের খালেক সিমানবাড়ির সামনের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত নুর নাহার পান্না ঐ বাড়ির আমির হোসেনের স্ত্রী। নিহতের বাবা জফর উল্যাহ বলেন, সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে পুকুরের দিকে যায় পান্না। এর কিছুক্ষণ পর এক ব্যক্তির চিত্কার শুনে লোকজন গিয়ে পুকুরে পান্নার লাশ দেখতে পায়। কে বা কারা পান্নাকে হত্যা করেছে তিনি তা বলতে পারছেন না। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।