এই সময়ের ছড়া
বদরুল বোরহান
আজিব কিছু ফটোসেশন দেখতে যদি চাও,
বিশ্ববাসী জলদি করে বাংলাদেশে যাও।
দেখবে হরেক নমুনা,
এসব দেখে মুচকি হাসে
পদ্মা, মেঘনা, যমুনা।
নানানমুখী ফটোসেশন দেখবে রাশি রাশি
দান-গ্রহিতার সঙ্গে পাবে দশ বলদের হাসি।
এই হাসিটা ফাও,
বিশ্ববাসী যত্তোখুশি
বস্তা ভরে নাও।
ভালো কাজের ফটোসেশান খারাপ কিছু নয়,
বেশিরভাগই প্রচারমুখী, লোকদেখানো হয়।
দান ও ত্রাণের ফটোসেশান,
রাস্তা ঝাড়ুর ফটোসেশান,
হাত ধোয়ারও ফটোসেশন।
সমস্যা হয়—যখন সেটা ভয়ংকরী ভাইরাসে,
গ্রাস করে নেয় নৈতিকতা, আবর্জনা ছাইপাশে।
