যে কাজ আরম্ভ করিয়াছ তাহা শেষ করিতে প্রাণপণ চেষ্টা কর, ক্লান্তি আসিলেও দ্বিগুণ উদ্যমে আবার চেষ্টা কর, এইরূপে ভাগ্যলক্ষ্মী তোমার প্রতি সুপ্রসন্ন হইবে
—মনুসংহিতা
প্রতিকূল অবস্থার মধ্যে কাজের চিন্তা করাই বড় জিনিস
—ডেমোক্রিটাস
যে কাজ করে না, তার খাওয়া অন্যায়
—সেন্ট পল
প্রচারণায় যে বিশ্বাসী নয়, নিঃসন্দেহে সে কাজে বিশ্বাসী
—পিথাগোরাস
