অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২ অনুসারে অ্যাসিড নিক্ষেপ করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনের ফলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। ঠিক এমনি একটা আইন ধর্ষণ দমনের ক্ষেত্রে প্রয়োজন। কঠিন আইন ছাড়া এটা দমন করা কখনোই সম্ভব হবে না। আইন করা হোক—ধর্ষণ অপরাধ দমন আইন। এই আইনে একটি ধারা রাখা হোক, ধর্ষণকাণ্ড ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে।
শাবলু শাহাবউদ্দিন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
