ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তিপ্রদান করেছেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। গতকাল রবিবার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। ৩০ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে এ অনুদান দেন তিনি। যুবলীগ নেতা বলেন, সমাজে যারা মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত তাদের মধ্যে এ অনুদান প্রদান অব্যাহত থাকবে।
