ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আলোচনাসভায়, কৃষকদের মধ্যে উন্নতমানের শাকসবজির বীজ বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে সহায়তাসামগ্রী এবং বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। উপস্থিত ছিলেন শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, নির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, আনিসুর রহমান প্রমুখ। আলোচনাসভায় প্রবন্ধ উপস্থাপণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।
আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির কাছে কৃষকদের মধ্যে বিতরণের জন্য প্রায় ৫ হাজার বিঘায় রোপণযোগ্য শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের মধ্যে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইনটেলেকচুয়ালি ডিসঅ্যাবলড বাংলাদেশের প্রধান কার্যালয়ের জন ট্রাই সাইকেল, বড় জিম বল, হারমোনিয়াম, তবলা সেট বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হিসেবে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হূদেরাগ গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
