কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে ফাতেমা নামে এক গৃহবধূ খুন হয়েছে। জিয়ানগর এলাকার নিজ বাসা থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত ফাতেমা ঢাকার কামরাঙ্গীরচর থানার চর আলীনগর এলাকার মো. বাবুলের মেয়ে। নিহতের এক ছেলে মাদ্রাসায় পড়ে ও স্বামী কেরানীগঞ্জের খোলামোড়া বাজারে ডিমের ব্যবসা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
