রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিক

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিকের (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গত শনিবার সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলা প্রশাসনের পক্ষে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, তার প্রতিষ্ঠিত মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন সংগঠন।

জানাজা নামাজ শেষে চেংমারীর মান্দ্রইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ। এর আগে শহরের বাসা মেডিক্যাল পূর্বগেটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।