ডা. বাদল কান্তি নাথ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের সমাজসেবক ও পল্লি চিকিত্সক ডা. বাদল কান্তি নাথ (৫৮) গত বৃহস্পতিবার নগরীর ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা রেখে যান। শুক্রবার সকালে কলাউজান গ্রামের পারিবারিক শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়। প্রয়াতের আদ্যশ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়া আগামী ৪ অক্টোবর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক শোক প্রকাশ করেছেন।
