ব্রিটেনে ফের লকডাউন দিলে সঙ্গীকে নগ্ন ছবি পাঠাবেন ১৮ শতাংশ তরুণ-তরুণী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

করোনা ভাইরাসের কারণে ব্রিটেনে ফের লকডাউন দেওয়া হলে প্রায় প্রতি পাঁচ জনে একজন তরুণ-তরুণী জানিয়েছেন, তারা তাদের সঙ্গীকে অনলাইনে নগ্ন ছবি পাঠাবেন। সাত হাজার শিক্ষার্থীর ওপর চালানো এক জনমত জরিপে এই তথ্য পাওয়া গেছে। খবর ডেইলি মেইলের

ব্রিটেনে তরুণ-তরুণীদের যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা ব্রুকের করা জরিপে দেখা গেছে, তরুণ-তরুণীরা জানিয়েছেন, লকডাউনের কারণে তারা ইতিমধ্যে অনলাইনে নতুন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। ৯ বছর এবং এর চেয়ে বেশি বয়সের শিক্ষার্থীরা জানিয়েছেন, ফোনকেই তারা বিনোদন তথা যোগাযোগের মাধ্যম   হিসেবে বেছে নিচ্ছেন। ১৮ শতাংশের বেশি তরুণ-তরুণী জানিয়েছেন, তারা করোনা ভাইরাসের কারণে ফের লকডাউন দিলে সঙ্গীকে নগ্ন ছবি পাঠাবেন। ১৯ শতাংশ জানিয়েছেন, তারা অনলাইনে ইতিমধ্যে ব্যয়বহুল সব উপহার আদান-প্রদান করছেন।