ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা প্রদান করেছেন। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক পরিবারগুলোর হাতে তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।
