ক্র্যাবের কর্মশালা

‘সন্ত্রাস-জঙ্গিবাদ ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৩

ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সন্ত্রাস, নারী-শিশু নির্যাতন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। গতকাল রবিবার রাজধানীর তোপখানায় সিরডাপ মিলনায়তনে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মাঠে আইন-শৃংখলা বাহিনী ও অপরাধ বিষয়ক সাংবাদিকরা এক সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে জঙ্গিদের মতাদর্শ, কর্মকৌশল, প্রযুক্তির মাধ্যমে সদস্য সংগ্রহ বিভিন্ন বিষয়ে ধারণা রাখা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (কাউন্টার টেরোরিজম ইউনিট) ইলিয়াস শরীফ, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মোরসালিন বাবলা এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।