দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

ঢাকার দোহার উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের উদ্যোগে ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের অংশগ্রহণে বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কর্মময় জীবনের নানা উন্নয়নমুলক কর্মকাণ্ড এবং তার ভবিষ্যৎ জীবনের শুভ কামনা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করা হয়।  

আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক ৩
 
এসময় আরও উপস্থিত ছিলেন-দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, তোফাজ্জল হোসেন, সালাহউদ্দিন দরানী, আমজাদ হোসেন আজাদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, পৌর কাউন্সিলর আলমাছ উদ্দিন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ আরও অনেকে।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মসজিদের ঈমাম মাওলানা আব্দুল কুদ্দুস।

ইত্তেফাক/এএএম