স্বাস্থ্যবিধি মেনে শরীয়তপুরের ডামুড্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলোন্দাজ, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বি.এম সাত্তার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মন্টি, ডামুড্যা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার হোসেন কামাল, সাধারণ সম্পাদক সায়মন পিন্স শান্ত,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বেপারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুসহ অন্যান্য নেতা-কর্মীরা। মোনাজাত পরিচালনা করেন ডামুড্যা পৌরসভার ম্যারিজ রেজিস্ট্রার হাফিজ উদ্দিন।
পরিশেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের নিজস্ব অর্থায়নে ২ টি বসত ঘর বিতরণের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ
গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
ইত্তেফাক/এএএম

