আজকের চেষ্টা

পঞ্চম শ্রেণির বিজ্ঞান মহাবিশ্ব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৬

১. কোন যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়?

উ:দূরবীক্ষণ।

২. মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?

উ: দূরবীক্ষণ।

৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কি.মি?

উ:৩,৮৪,৪০০ কি.মি.।

৪. আলো প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি. বেগে চলে?

উ:৩,০০,০০০ কি.মি.।

৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

উ:১.৩ সেকেন্ড।

৬. সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?

উ:৮ মিনিট।

৭. প্রতি গ্যালাক্সিতে গড়ে কত কোটি নক্ষত্র রয়েছে?

উ: দশ সহস্র কোটি।

৮. মিল্কিওয়ে একটি কী?    

উ:গ্যালাক্সি।

৯. কার মতে, প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে?

উ:স্যার এডিংটন।

১০. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়? উ:জ্যোতির্বিজ্ঞান।

১১. বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরণের কী ব্যবহার করছেন?

উ:প্রযুক্তি।

১২. সৌরজগতের গ্রহগুলো কাকে কেন্দ্র করে ঘুরছে? উ:সূর্যকে।

১৩. মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা কী স্থাপন করেছেন?

উ:মহাকাশ গবেষণা কেন্দ্র।

১৪. কোনটি সৌরজগতের একটি গ্রহ? উ:পৃথিবী।

১৫. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে  আবর্তন করে তাকে কী বলে?

উ:কক্ষপথ।