পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীদের পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক
১. জীবজগত্ কী?
উ:সকল জীব নিয়ে যে জগত্ গঠিত হয় তাকে জীবজগত্ বলে।
২. জড় পদার্থ কী?
উ:যে পদার্থের জীবন নেই তারাই জড় পদার্থ।
৩. রেচন কী?
উ:জীব যে প্রক্রিয়ায় তার দেহে উত্পাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় সেই প্রক্রিয়াকে রেচন বলে।
৪. অভিযোজন কী?
উ:পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়ার প্রক্রিয়া হলো অভিযোজন।
৫. প্রজনন কী?
উ:জীব যে প্রক্রিয়ায় বংশবিস্তার করে তাকে প্রজনন বলে।
৬. জীবজগেক মোট কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে?
উ:৫টি রাজ্যে ভাগ করা হয়েছে।
৭. জীবজগতের সর্বাধুনিক পদ্ধতিটি কে আবিষ্কার করেন?
উ:বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার।
৮. কত সালে শ্রেণিকরণ পদ্ধতি আবিষ্কার হয়?
উ:১৯৭৮ সালে।
৯. রাইজো বিয়াম কোন রাজ্যের জীব?
উ:মনেরা রাজ্যের জীব।
১০. অ্যামিবা কোন রাজ্যের জীব?
উ:প্রোটিসটা রাজ্যের জীব।
১১. পেনিসিলিয়াম কোন রাজ্যের জীব?
উ:ফানজাই রাজ্যের জীব।
১২. মাশরুম কী?
উ:মাশরুম এক ধরনের ছত্রাক।
১৩. মানুষ কোন রাজ্যের জীব?
উ:অ্যানিমেলিয়া রাজ্যের জীব।
১৪. অপুষ্পক উদ্ভিদ কিসের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।
উ:স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।
১৫. সমাঙ্গদেহী উদ্ভিদ কী?
উ:যে সকল উদ্ভিদ দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাকেই সমাঙ্গদেহী উদ্ভিদ বলে।
১৬. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে।
উ:যেসব উদ্ভিদে ফুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে।
১৭. নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে।
উ:যেসব উদ্ভিদের ফুল ডিম্বাশয়ে না থেকে বাহিরে নগ্ন অবস্থায় থাকে তাকে নগ্নবীজী উদ্ভিদ বলে।
১৮. আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে।
উ:যে উদ্ভিদের ডিম্বকগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে তাকেই আবৃতবীজী উদ্ভিদ বলে।
১৯. প্রাণী জগেক কয় ভাগে ভাগ করা হয়েছে?
উ:দুইভাগে ভাগ করা হয়েছে।হবে।
