টেন্ডা রাউটারে ৪০ শতাংশ ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে সাউথ বাংলা কম্পিউটার্স। অফার অনুযায়ী ৩০০ এমবিপিএস স্পিডের টেন্ডা রাউটারটি কিনতে পারবেন ১৫৬০ টাকায়, যার পূর্ব মূল্য ছিল ২৬০০টাকা। হাই স্পিড ওয়্যারলেস এন৩০ বৈশিষ্টের এফএইচ ৩০৫ মডেলের রাউটারটিতে রয়েছে দুইটি এন্টেনা। প্রতিষ্ঠানটির পক্ষথেকে জানানো হয়, এ অফারটি দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য। পণ্যটি পাওয়া যাবে সাউথ বাংলা কম্পিউটার্সের ফেসবুক পেজের মাধ্যমে। অর্ডার সংক্রান্ত তথ্য জানা যাবে ০১৬১১৫০০১১২ নম্বরের মাধ্যমে।
