ক্যাপশন নিউজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০২

হাতে দুটো স্মার্টফোন। তবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে রাজি নন? কিন্তু, পিছিয়ে থাকা প্রযুক্তির কারণেই বাধ্য হচ্ছেন দুই ফোনে ভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে! ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার নয়া ফিচার নিয়ে হাজির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাট-অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই একই অ্যাকাউন্ট মাল্টিপল স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এই ফিচারের শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে একটি প্রতিবেদনে। অ্যান্ড্রয়েড, আইওএস ছাড়াও ডেস্কটপেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ-এর নতুন এই ফিচার। ফিচারে জরুরি পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এর কারণে একসঙ্গে চারটি স্মার্টফোন / ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপলগ ইন করতে পারবেন ব্যবহারকারীরা।