কার্টুন সিরিজ ‘শিবা’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০৭

‘আমাকে বাচ্চা বলো না আঙ্কেল’- এই সংলাপ কার্টুনপ্রিয় শিশুদের মুখস্ত। সংলাপটি যার মুখ থেকে শুনতে শুনতে মনে গেঁথে গেছে সে হলো শিবা। তার নামেই নির্মিত হয়েছে কার্টুনসিরিজ ‘শিবা’। সে একজন দুঃসাহসী, বুদ্ধিমান বালক যে সমাজ বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করে। দাদা-দাদীর সাথে ভেদাস নামক শহরে বাস করে সে। অনেক শত্রুর সম্মুখীন হয় যারা শহরের মানুষদের ক্ষতি করতে চায়। শিবা প্রাকৃতিক শক্তিতে বলিয়ান একজন বালক। সে তার আশ্চর্য সাইকেল নিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করে। শিবার সাইকেল রিমোর্ট দিয়ে কন্ট্রোল করা হয়। তার সাইকেলটি পানিতে গেলে তা দ্রুতযান নৌকার মতো হয়ে যায়। আকাশে গেলে উড়ে। সে তার হাত ঘড়ি দিয়েও সাইকেল নিয়ন্ত্রণ করে। বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় কার্টুন সিরিজ ‘শিবা’ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার বিকাল ৫টা ৩০ মিনিটে।