একুশে টিভিতে পীযুষ সেন বেনু অভিনীত মেগা ধারাবাহিক নাটক ‘খল নায়ক’ আসছে। অক্টোবর মাস থেকে নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে। অঞ্জন আইচ এর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করছেন আখম হাসান, নাদিয়া আহমেদ, ফারুখ আহমেদ, মিথিলা, তারেক স্বপন, সূচনা আজদা, টুটুল চৌধুরী, সাবরিনা প্রমি, সুজাত শিমুল, মুক্তা আক্তার, আহসান কবির, ইকবাল, সেলিম রেজা, ইমরান ও মাহবুব শাহীন প্রমুখ। নাটকটি নিয়ে অভিনেতা পীযুষ সেন বেনু বলেন, ‘সকল অভিনয়কর্মীরই একটা চাওয়া থাকে কেন্দ্রীয় কোনো চরিত্রে কাজ করার। সেক্ষেত্রে নিজেকে প্রকাশ করার এটি একটি বড় সুযোগ বলে আমি মনে করি। এই নাটকটিতে অভিনয় করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অসম্ভব সুন্দর একটি গল্প আর আমার চরিত্রটি একদম আলাদা আমি নায়ক সালমান শাহ’কে ফলো করি, তার মত নায়ক হবো এমন একটি চরিত্রে আমি অভিনয় করছি। আমি আশা করছি দর্শক একটি ভিন্ন গল্প পাবে। আর নাটকটি প্রযোজনা করছে এম কে প্রোডাকশন।’
