জয়েও অতৃপ্ত পিএসজি কোচ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

মাউরো ইকার্দির জোড়া গোলে পিএসজি পেয়েছে ২-০ ব্যবধানের জয়। তবে কোচ থমাস টুখেল এতেও সন্তুষ্ট নন। ম্যাচে নেইমারের অবস্থান নিয়ে অতৃপ্তি প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘সে অবস্থান করছিল মাঝ মাঠে। যার ফলে আমাদের খেলার ধরন রক্ষণাত্মক হয়ে পড়েছিল।’ অথচ কৌশল ছিল পুরোপুরি এর উলটো, নেইমারকে রাখতে চেয়েছিলেন এমবাপের কাছাকাছি। তিনি বলেন, ‘আক্রমণাত্মক কৌশলে দল সাজিয়েছিলাম, যাতে নেইমার থাকত এমবাপের কাছাকাছি। তবে আমরা এরপরও অনেক কিছু চেষ্টা করেছি। আর দলের প্রতি আমার আস্থায় ঘাটতি নেই আদৌ।’ পিএসজির টানা তৃতীয় জয় এটি। তবে প্রথম দুই ম্যাচ হারের ফলে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে দলটি।