একটা নির্দিষ্ট সময় পর অগ্নিনির্বাপক গ্যাসের বোতলগুলো পরিবর্তন করা একান্ত জরুরি। কিন্তু কিছু কিছু কারখানা বা উত্পাদনকারী প্রতিষ্ঠানে দেখা যায় যে, বোতলের মেয়াদ শেষ হওয়ার পরও তারা তা পরিবর্তন করে না বা পরিবর্তন করতে আগ্রহী হয় না। অনেকে আবার মনে করে যে তাদের কারখানায় বা প্রতিষ্ঠানে আগুন লাগার এমন কোনো যন্ত্রপাতি নেই যে—যার থেকে আগুন লাগতে পারে। হাইড্রোজেন গ্যাসের বোতলগুলো ঝুলিয়ে রাখা হয় একরকম লোকদেখানোর মতো। কোনো প্রয়োজন মনে করা হয় না তা নির্দিষ্ট সময় পর পরিবর্তন করার। সাধারণত দুর্ঘটনার কোনো হাত-পা নেই বা মানুষ কখনোই বলতে পারবে না যে, কখন কী হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময় পর আগুন নির্বাপক গ্যাস পরিবর্তন করার জন্য সকল কারখানার মালিকের কাছে বিনীত অনুরোধ রইল।
সাইফুল ইসলাম ইহান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
