পর্যটনকেন্দ্রের সমস্যা চিহ্নিত করতে হবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

সমুদ্রসৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দ্বীপসহ বাংলাদেশে রয়েছে পরিচিত-অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান। প্রতি বছর কয়েক লাখ মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। বাংলাদেশের পর্যটনখাতে অপার সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু সমস্যাও। পর্যটনস্পটে ছিনতাই, নিরাপত্তাহীনতা ও যাতায়াত সমস্যাসহ নানা সমস্যার মুখোমুখি হন পর্যটকরা। কিছু অসাধু ব্যবসায়ীর নির্ধারণ করা উচ্চমূল্যের কারণেও ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। পর্যটন কেন্দ্রগুলোর সমস্যা চিহ্নিত করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। সব সমস্যা কাটিয়ে পর্যটনকেন্দ্রগুলো প্রাণ ফিরে পাক, উপভোগ্য হোক পর্যটকদের জন্য।

আবদুল্লাহ আলম নুর

শিক্ষার্থী,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা