উলিপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

উলিপুরে বাদশা মিয়া নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার ধানখেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।