উপজেলার দীঘি গ্রামে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের নকল ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন। এ সময় নকল কারখানার মালিক প্রবাসী মো. মিলন মোল্যার স্ত্রী রুমা আক্তার ও মিলনের ভাই আহাদ মোল্যাকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত ডিটারজেন্ট পাউডার তৈরির বিভিন্ন রাসায়নিক পাউডার ধ্বংস করা হয়।
