আজ ২৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৬তম মৃত্যুবার্ষিকী। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার পিরোজপুর ও নাজিরপুরে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
