শেখ মো. আসলামের বড় ভাইয়ের ইন্তেকাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলামের বড় ভাই শেখ মাসুম আকতার (৬৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল সন্ধ্যায় খুলনায় গোবরচাকা পল্লিমঙ্গলে নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আসলামের চার ভাইয়ের মধ্যে আসকর, আকরাম ঢাকার মাঠে খেললেও বড় ভাই মাসুম আকতার খুলনায় ফুটবল খেলতেন। মরহুমের স্ত্রী ছাড়াও রয়েছে একপুত্র এবং এক কন্যাসন্তান।