ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বাদমাগরিব জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা জেপির প্রধান কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ মাহফিল এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহিরুল ইসলাম। পরে সম্মিলিতভাবে কেক কাটা হয়।
সভায় উপজেলা জেপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপি নেতা শহিদুল আলম খোকন সিকদার, মো. সেন্টু মোল্লা, মো. ফিরোজ চাপরাশি, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিঞা স্বপন, সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জেপি নেতা আমির মল্লিক, জামাল উদ্দিন লিটন, শাহ আলম সরদার, যুবসংহতির উপজেলা আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, রেজা আহমেদ দুলাল, ইউপি সদস্য সাকায়েত সিপাই, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্যসচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের সদস্যসচিব মাহাবুব শরিফ শুভসহ উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
