মানিকগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা পরিষদ গতকাল ব্যতিক্রমধর্মী আয়োজন করে। শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তনে তিন দিনব্যাপী শেখ হাসিনার বিভিন্ন ছবি নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূরে-রে- শাহওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক মেয়র রমজান আলী, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস প্রমুখ।
