তথ্য অধিকার আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিতকরণসহ দুর্নীতি হ্রাস করা সম্ভব এবং এভাবে দেশের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা যায়। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘তথ্য অধিকার দিবস’ উপলক্ষ্যে আলোচনাসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও স্থানীয় সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন প্রমুখ।
