তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নত হয়েছে। দেশে শিকলবন্দি গণতন্ত্র থেকে মুক্ত হয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরে এসেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, শূন্য থেকে পথচলা শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের একজন নেতা না, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, এসডিজি বাস্তবায়নের মুখ্য সচিব (সিনিয়র সচিব) জুয়েনা আজিজ। আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।
