গ্রাহকদের মনোভাব জানতে বিদ্যুত্ কোম্পানিগুলোকে জরিপের নির্দেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

গ্রাহকদের প্রত্যাশা এবং সন্তোষ ও অসন্তোষের বিষয়গুলো জানতে সমন্বিত বিদ্যুেসবা সম্পর্কিত গুণগত জরিপ নিয়মিতভাবে করার উদ্যোগ সংশ্লিষ্ট সংস্থা-কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বছরে কমপক্ষে একবার এমন জরিপ হতে পারে। বিতরণ কোম্পানিগুলোকে জরিপের মতামতের ভিত্তিতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে।  গতকাল অনলাইনে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত বিদ্যুত্ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর আগস্ট মাসের বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।