শান্তি নিকেতন থেকে ভাড়াটে খুনি সন্দেহে চার বাংলাদেশি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১১

ভাড়াটে খুনি সন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের শান্তি নিকেতন থেকে সোমবার চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এরা হলো—ঢাকার শনির আখড়ার রফিক ফকির ওরফে বাবু সরকার, রামপুরার বনশ্রীর মোহম্মদ মুরাদ মুন্সি, খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার দেলাওয়ার মিয়া এবং বিল্লাল হোসেন। এদের সঙ্গে দুই ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বীরভূমের কেতুগ্রামের তৃণমূল এমএলএ শেখ শাহওনাজের ভাই তৃণমূল নেতা কাজল শেখকে খুন করার জন্য সুপারি কিলার আনা হয়েছিল। বীরভূমের প্রান্তিকের তালতোড় গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

শান্তি নিকেতন থানার পুলিশ জানিয়েছে, এরা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদের করে। ধৃতদের এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন।