শুল্ক কমানোর দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

চলতি অর্থবছরের বাজেটে বিড়ির ওপর ধার্যকৃত বৈষম্যমূলক অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের নিশ্চয়তা, বিড়ির ওপর অগ্রিম আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দুই সহস্রাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, আমিরুল ইসলাম, হেরিক হোসেন, আবুল হাসনাত লাভলু, শামীমুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।  —প্রেস বিজ্ঞপ্তি