নারী নির্যাতনের চিত্রও নাজুক -------------------------নজরুল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

দেশে শুধু করোনা ভাইরাস নয়, দুর্নীতি এবং নারী নির্যাতনেরও মহামারি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এমসি কলেজের প্রিন্সিপাল সাহেব সাংবাদিকদের বলেছেন, আমি অসহায়। প্রিন্সিপাল সাহেব আপনি অসহায় আছেন, কিন্তু যাদের সামর্থ্য আছে, তারা তো নামতে পারে ময়দানে।’ আজিজুল বারী হেলালের সভাপতিত্বে ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায়ের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।