লেবানন থেকে ফেরত আসা ৩২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে দুই নারীও রয়েছেন। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।
তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাইমিনুর রহমান মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লেবাননফেরত ৩২ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদন গ্রহণ করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ সেপ্টেম্বর লেবানন থেকে দেশে আসার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় ৩২ জন প্রবাসীকে উত্তরা দিয়া বাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তাদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
