ইরাকে দূতাবাস বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

দূতাবাসে হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরাকে দূতাবাস বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদ থেকে মার্কিন কূটনীতিকদেরও প্রত্যাহার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি দেন। রবিবারের মধ্যেই মার্কিন কূটনীতিকদের প্রত্যাহারের কথা ছিল বলে ইরাক সরকারের দুই জন কর্মকর্তা এবং দুই পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে—দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক অভিযান চালাতে পারে। এতে ইরাক ফের রণক্ষেত্র হতে পারে। গতকালও বাগদাদে একটি বাড়িতে রকেট হামলায় পাঁচ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। —রয়টার্স