মহাদেবপুরে সামান্য বৃষ্টিতে দীর্ঘ জলাবদ্ধতা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭

নওগাঁর মহাদেবপুর উপজেলা চত্বরে বাইপাস মেইন রাস্তায় সামান্য বৃষ্টিতে দীর্ঘ সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দেয়। পাশের নর্দমা ও ড্রেন ভরাট হয়ে যাওয়ায় নোংরা পানিও ছড়িয়ে পড়ে সড়কে। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার জনসাধারণ, দোকানদাররা, বড় বড় গোডাউনের মালিকসহ শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের টানা ও মাঝারি ধরনের বৃষ্টিতে রোডের আনুমানিক ২০ মিটার এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি থেমে যাওয়ার ৫দিন থেকে ১০দিন পর্যন্ত থাকে সেই জলাবদ্ধতা।

গত কয়েক দিনের বৃষ্টিতে রোডে দেখা যায়, ২০ মিটার দূর থেকে থানার গেট থেকে উপজেলা চত্বরের রোড পর্যন্ত আনুমানিক ২০ মিটার সড়কে ভাসছে নর্দমার কালো নোংরা পানি। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, প্রতিবার বর্ষাকালে এই রোডে এ অবস্থার সৃষ্টি হয়। ভারী বর্ষণ হলে টানা কয়েক দিন ধরে থাকে জলাবদ্ধতা। তখন এ রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থী ও কয়েকজন জনসাধারনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাঁরা বাইপাস রোডের জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন।

মহাদেবপুর উপজেলার এলজিডি প্রকৌশলী সুমন বলেন, ‘বর্ষার আগে শহরের সব নর্দমা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে রোডের নর্দমাগুলো পরিষ্কার করা হবে, তখন জলাবদ্ধতা আর থাকবে না।

ইত্তেফাক/আরকেজি