ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ভারতে কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার এক বিবৃতিতে এক কথা জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে ভারত তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে তাই তারা তাদের কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
অ্যামনেস্টি তাদের ওয়েবসাইটে বলে, ভারত সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে। বিষয়টি তারা চলতি বছরের ১০ সেপ্টেম্বর জানতে পারে। ফলে তারা ভারতে কর্মীদের যেতে দেওয়া এবং তাদের চলমান সমস্ত প্রচারণা ও গবেষণা কাজ থামিয়ে দিতে বাধ্য হয়েছে।
সংস্থাটি অভিযোগ করেছে, বিভিন্ন বিষয়ে প্রতিকূল প্রতিবেদনের জন্য অ্যামনেস্টির বিরুদ্ধে ভারত এমন ব্যবস্থা নিয়েছে। তারা ভারত সরকারের বিরুদ্ধে ‘উইচ হান্ট’-এর অভিযোগ আনে।
এদিকে ভারতের দাবি, অ্যামনেস্টি বেআইনিভাবে বিদেশি ফান্ড সংগ্রহ করছে।
ইত্তেফাক/জেডএইচ
