সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালককে (কলেজ ও প্রশাসন) আহবায়ক করে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক(কলেজ) এবং সদস্য-সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর,সহকারী পরিচালক(কলেজ-১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসি কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো রকম ঘাটতি ছিল কি না তা সরেজমিনে তদন্ত এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়-দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা ঘটে।এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাসস
ইত্তেফাক/কেকে
