পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২০

মহাবিশ্ব

 

১৬. সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে কী বলে?

উ: বার্ষিক গতি।

১৭. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

উ: ৩৬৫ দিন ৬ঘন্টা।

১৮. সূর্যের, চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী কিসের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে?

উ:লাটিমের।

১৯. নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর কী বলে?

উ:আহ্নিক গতি।

২০. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

উ:২৩ ঘন্টা ৫৬ মিনিট।

২১. কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে কী বলা হয়?

উ:অক্ষ।

২২. পৃথিবীর অক্ষরেখাটি পৃথিবীকে কোন মেরু বরাবর ছেদ করেছে?

উ:উত্তর-দক্ষিণ।

২৩. পৃথিবীর অক্ষরেখাটি কীভাবে রয়েছে?

উ:কিছুটা হেলে।

২৪. পৃথিবীর কোন গতির কারণে দিন এবং রাত হয়? উ:আহ্নিক গতি।

২৫. পৃথিবী প্রতি কত ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে?

উ:২৪ ঘন্টায়।

২৬. এক বছরে আমরা কয়টি ঋতু দেখতে পাই? উ:৬টি।

২৭. পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে কী হয়? উ:ঋতু পরিবর্তন।

২৮. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে কোন কাল বিরাজ করে?

উ:গ্রীষ্মকাল।

২৯. গ্রীষ্মকালে সূর্য কীভাবে কিরণ দেয়? উ:খাড়াভাবে।

৩০. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে কোন কাল বিরাজ করে?

উ:শীতকাল।