সপ্তম শ্রেণির তথ্য ও যোগযোগ প্রযুক্তি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২২

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

১. কোন প্রযুক্তি আমাদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে?

উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন কাজে ব্যবহূত  হচ্ছে?

উ: রাষ্ট্রীয় বড় বড় বিষয়, আন্তর্জাতিক জগতে এবং সাধারণ মানুষের জীবনে।

৩. আমাদের চারপাশে যে কেউ ইচ্ছে করলে অন্য একজনের সাথে কীভাবে  যোগাযোগ করতে পারে?

উ:মোবাইল বা টেলিফোনের মাধ্যমে।

৪. এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কী?

উ: টেলিভিশন।

৫. তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রথম উদাহরণ কী?

উ:ব্যক্তিগত যোগাযোগ।

৬. আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে কেন?

উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য।

৭. বিনোদনের চমত্কার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কোন প্রযুক্তি?

উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৮. সাধারণ মোবাইল দিয়ে কী কী করা যায়?

উ:ছবি তোলা, ভিডিও করা।

৯. কোন প্রযুক্তি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে?

উ:মোবাইল।

১০. কোন প্রযুক্তি ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে?

উ: কম্পিউটার।

১১. পৃথিবীতে সংকেত পাঠায় কোনটি?

উ:কৃত্রিম উপগ্রহ।

১২. জিপিএস এর কাজ কী?

উ:পৃথিবীর যেকোনো জায়গার অবস্থান বের করে ফেলতে পারে।

১৩. আজকাল জিপিএস কোথায় লাগানো হচ্ছে?

উ: নতুন নতুন গাড়িতে।

১৪. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কখন মহাকাশে প্রেরণ করা হয়?

উ: ১২মে, ২০১৮

১৫. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এর নাম কী?

উ: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

১৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কোথায় থেকে উেক্ষপণ করা হয়?

উ: যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে।

১৭. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম দেশ?

উ: ৫৭তম।

১৮. বঙ্গোপসাগরে কিসের ফলে ঘূর্ণিঝড়ে আশঙ্কা দেখা যায়?

উ:নিম্নচাপের প্রভাবে

১৯. ইমেল কী?

উ:ইলেকট্রনিক মেইল।

২০. ছবি কীভাবে প্রিন্ট করা যায়?

উ:প্রিন্টারের মাধ্যমে।