‘প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭

ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। বড়পর্দাতেও এরইমধ্যে দেখা গেছে তাকে এবং এক সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সম্প্রতি শেষ হলো ওয়েব সিরিজ ‘বিলাপ’-এর শুটিং। এটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার ও যৌথভাবে পরিচালনাক করেছেন সানী সানোয়ার ও ফয়সাল

আহমেদ। ওয়েব সিরিজটি শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে। শবনম ফারিয়া বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। ভিন্ন এক অভিজ্ঞতা। নিজের প্রত্যাশার জায়গা থেকে কাজটি করেছি। বাকিটা দর্শকদের মন্তব্যের জন্য অপেক্ষায় আছি।’

শরিফুল রাজের সঙ্গে ওয়েব সিরিজটিতে জুটি বেঁধেছেন ফারিয়া। এছাড়া জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধর্মী দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সানী সানোয়ার বলেন, ‘ওয়ার্ল্ড মিডিয়াতে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ কৌশলে সিনেমাটিক ছাপ থাকার

কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা ‘বিলাপ’ নামের এই ওয়েব সিরিজটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।