তারকা কথন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯

করোনার কারণে একটু ধীরেই ছবির প্রস্তুতি শুরু করেছি। যদিও নাচ-গান তেমন একটা থাকবে না এ ছবিতে। কারণ স্বাধীনতা যুদ্ধের আগে থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত একটি পরিবারের গল্প এখানে তুলে ধরা হবে। অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়াটি মাসখানেক পর শুরু করব। এ ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে আমি অভিনয়ও করবো। তবে এতে নবীন এক অভিনয় জুটিকে নেয়ার পরিকল্পনা করেছি। ইচ্ছা আছে ছবিটি শীতের সময় নির্মাণ করার। কারণ যেহেতু এটি গ্রামীণ গল্পের ছবি, তাই বর্ষাকালে কাজ করা খুব কঠিন। রাজবাড়ীর বিভিন্ন জায়গায় এর শুটিং করবো। সবার সহযোগিতা পেলে ছবিটি ভালোভাবে নির্মাণ করতে পারব।

 

নিজের প্রথম নির্মিতব্য সিনেমার শুটিং শুরুর প্রসঙ্গে

দেশের গুণী অভিনেত্রী রোজিনা