বগুড়ায় যুবদলের সাবেক সভাপতি সিপারকে বিএনপি থেকে বহিস্কার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি পৌরসভার বর্তমান ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে বহিস্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর ২৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে এই খবর বগুড়ায় আসে। 

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম বহিস্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।  

এ ব্যাপারে বেশ কয়েকবার সিপার আল বখতিয়ারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

ইত্তেফাক/এসি