এই সময়ের ছড়া

হায় রে!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

আলুর বেটা আলু এখন চালু ভীষণ বাজারে

পাশে বেগুন, কচুর ছড়াও আমনি দেখি গা ঝারে!

পটল পেপে তিত করলা মুখটা চেপে কাশে,

বরবটি শিম চোখ করে লাল তাকায় চারিপাশে।

 

সাধের মুলা করলা লাউ ঝিঙ্গা কচুর লতি,

যায় না বোঝা কটমটমট কেমন মতিগতি!

পেঁয়াজ রসুন আদা মরিচ ছড়ায় ঝাঁজ ও তেজ,

সেই দাপটে ভয়ে সাহস গুটিয়ে রাখে লেজ।

 

পুঁই ডাঁটা লাউ হেলঞ্চি শাক শসার দেমাগ ভারি,

মাছ-মাংসের আগুন বাজার অমনি মারে ঝাড়ি।

সবজি আনাজ ঠেকায় নাকে সামর্থ্যহীন ঘ্রাণ,

হায় রে ক্রেতাসাধারণের ওষ্ঠাগত প্রাণ!