ধাঁধা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

১. হাত নেই পা-ও নেই তবু এসে ধরে,

    তার ভয়ে মুখ ঢেকে বসে থাকি ঘরে।

             

২. চুকা নয়, মিঠা নয়, নেই কোনো স্বাদ,

    না খেলে নিমেষে হয় জান বরবাদ।

           

৩. সময়ের কথা বলে সকলের কাছে,

     সর্বদা ছোটে  সূর্যের পাছে পাছে।

          

৪.  চাঁদে গেলে পাবে তারে, ছাদে গেলে নাই

     চরণের কাছে পড়ে করে আইঢাই;

     চোখে চোখ রেখে যদি দেখ ভালো করে

     দূরে না গেলেও পাবে চোখের অন্তরে।

            

রচনা : বেণীমাধব সরকার