রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্রেন ভেঙ্গে ৩ শ্রমিক আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২৩:৩৮

ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙ্গে পড়ে ৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকরা হলেন- ইব্রাহিম (৩৫), দানিস মিঞা (৩০) ও ওয়াসীম (৩২)। গুরুতর আহত ইব্রহিমকে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

আহত অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসকিন তামান্না নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সাংবাদিক হত্যায়ও দোষী বিতর্কিত ধর্মগুরু রামরহিম

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে প্রকল্পের পারমাণবিক চুল্লির কাছে ১০০ টনের একটি ক্রেন দিয়ে নির্মাণ কাজ চলছিল। হঠাৎ করেই ক্রেনটির বোমা ভেঙ্গে গেলে ড্রাম ট্রাকের উপর ছিঁড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহতরা ওখানেই কাজ করছিল। ক্রেনটি ছিঁড়ে পড়লে কর্মরত ইব্রাহিম, দানিস ও ওয়াসীম আহত হন। প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দস ক্রেন ভেঙ্গে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি