জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই ভারতীয় নারী গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছে, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার কুলোপাড়া গ্রামের শামসুল মন্ডলের স্ত্রী মোছাম্মত্ গলে বিবি ( ৩৫ ) ও মেয়ে ছায়া খাতুন শোভা ( ১৮ )। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের গ্রেফতার করা হয়। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।