বরিশালে ছাত্র ইউনিয়নের ২৫তম কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

বরিশালে ছাত্র ইউনিয়নের ২৫তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জল অমিত রায় এবং জেলা সভাপতি শম্পা দাস।